বুধবার, ২৩ জুন, ২০২১

গাইবান্ধার সাঘাটায় সরকারি স্কুলের অর্ধ লক্ষ টাকা মূল্যের গাছ নামমাত্র মূল্যে গোপনে বিক্রির পায়তারা

নুর হোসেন রেইন, সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটায় নিয়োম বহির্ভূতভাবে ম্যানেজিং কমিটির লোকজন অর্ধ লক্ষ টাকা মূল্যের ৮টি রেইনট্রি গাছ নামমাত্র মূল্যে বিক্রির ঘটনা ফাঁস হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তুহিন হোসেন ঘটনাস্থল পরিদর্শন শেষে জানালেন ব্যবস্থা নেওয়ার কথা।বোনারপাড়া ইউনিয়নের পশ্চিম রাঘবপুর কানি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি নির্মাণের অজুহাতে সরকারি নিয়োম উপেক্ষা করে শিক্ষা অফিস নোটিশ টাঙ্গানো, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ না করে প্রধান শিক্ষক ওয়ারেছ আলী গোপনে ম্যানেজিং কমিটির লোকজনের কাছে উক্ত গাছগুলো বিক্রির প্রক্রিয়া সমাপ্ত করেন। বিষয়টি এলাকার সচেতন মহল জানতে পেরে আজ বুধবার দুপুরে উপজেলা শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার নিকট অভিযোগ করেন। এর প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পান তিনি এবং ওই অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন।

জানা যায়, গাছগুলো অপসারণের জন্য গত ২২/০৩/২১ তারিখে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি আবেদন করেন। এর প্রেক্ষিতে ও বন বিভাগের কাছে গাছের মূল্য নির্ধারণের জন্য পত্র দেন শিক্ষা অফিস, বন বিভাগ এর মূল্য নির্ধারণ করেন ১৫ হাজার ২শ ৫৮ টাকা,তা ম্যানেজিং কমিটির কাছে ১৮ হাজার ৫শ টাকায় বিক্রি সিদ্ধান্ত নেন। যা বর্তমান বাজার মূল্য প্রায় ৫০ হাজার টাকা এলাকাবাসী অভিযোগ করে বলেন, শিক্ষা অফিসের গাফিলতি কারণে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছেন।এ ব্যাপারে শিক্ষা অফিসার মোঃ রফিকুল আলম বলেন, পিয়ন নোটিশ টাঙ্গায়নি, আর কম মূল্যের বিষয়টি বন বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী করা হয়েছে।

The post গাইবান্ধার সাঘাটায় সরকারি স্কুলের অর্ধ লক্ষ টাকা মূল্যের গাছ নামমাত্র মূল্যে গোপনে বিক্রির পায়তারা appeared first on গোবি খবর.



Advertiser