হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ব্যাপক কর্মসূচির মধ্যে দিয়ে আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকালে উপজেলা আ’লীগ ও তাঁর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে। কর্মসুচির মধ্যে ছিল দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, আনন্দ র্যালী ও আলোচনা সভা।
উপজেলার দলীয় কার্যালয়ে ভারপ্রাপ্ত সভাপতি আফরুজা বারীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ যুগ্ম আহবায়ক আশরাফুল আলম সরকার, উপজেলা আ’লীগ যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান সরকার, সাজেদুল ইসলাম, রেজাউল আলম রেজা, হাফিজা বেগম কাকলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আব্দুল্লাহ্ আল মেহেদী রাসেল, পৌর আ’লীগ সভাপতি আহসানুল করিম চাঁদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি কলেজ শাখার ছাত্রলীগ আহবায়ক রতন মিয়াসহ আ’লীগ ও তাঁর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। এর আগে একটি র্যালী উপজেলা শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করে নেতাকর্মীরা।
The post সুন্দরগঞ্জে আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত appeared first on গোবি খবর.
