আমিনুল হক, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক ও আওয়ামীলীগ নেতা আব্দুর রশিদ বিদ্যুৎ এর বাবা বজলার রহমান (৬৫) গত মঙ্গলবার রাত সাড়ে ১০টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বুধবার সকালে স্থানীয় শহীদ মিনার চত্বরে মরহুমের জানাজার নামাজ শেষে গণকবরে তার দাফন সম্পন্ন করা হয়।এদিকে মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন, ফুলছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল আমিন, গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর শেখ সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
The post ফুলছড়িতে বজলার রহমানের ইন্তেকাল appeared first on গোবি খবর.
