বুধবার, ২৩ জুন, ২০২১

ধামইরহাট দশ হাজার মাস্ক বিতরণ কর্মসূচী উদ্বোধন

মো.হারুন আল রশীদ, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে দশ হাজার মানুষের মাঝে মাস্ক বিতরণ কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা ক্যান্টিন চত্ত¡রে পথচারীদের মাঝে মাস্ক বিতরণের মাধ্যমে এ কর্মসূচী উদ্বোধন করা হয়। ধামইরহাট পৌরসভার আয়োজনে এ মাস্ক বিতরণ কর্মসূচী হাতে নেয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো.আজাহার আলী,উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়,ধামইরহাট পৌরসভার মেয়র আমিনুর রহমান,উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান দেলদার হোসেন,সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ শহীদুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা,বিশিষ্ট আওয়ামীলীগ নেতা ওবায়দুল হক সরকার,ধামইরহাট পৌরসভার প্যানেল মেয়র মুক্তাদিরুল হক মুক্তা,প্যানেল মেয়র মেহেদী হাসান,কাউন্সিলর মাহবুব আলম বাপ্পী প্রমুখ।

The post ধামইরহাট দশ হাজার মাস্ক বিতরণ কর্মসূচী উদ্বোধন appeared first on গোবি খবর.



Advertiser