মো.হারুন আল রশীদ, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্র্ষিকী পালিত হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত¡রে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়।
পরে দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব দেলদার হোসেন,সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ শহীদুল ইসলাম,উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো.আজাহার আলী মন্ডল,ধামইরহাট পৌরসভার মেয়র আলহাজ্ব আমিনুর রহমান,বিশিষ্ট আওয়ামীলীগ নেতা ওবায়দুল হক সরকার,উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্যানেল মেয়র মুক্তাদিরুল হক মুক্তা,মুক্তিযোদ্ধা জাহিরুল ইসলাম,মহিলা আওয়ামীলীগের সভানেত্রী আনজু আরা,পৌর কাউন্সিলর যুবলীগ নেতা মাহবুব আলম বাপ্পী,কাউন্সিলর মেহেদী হাসান,উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ।
The post ধামইরহাটে আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত appeared first on গোবি খবর.
