বুধবার, ২৩ জুন, ২০২১

ফুলছড়িতে আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আমিনুল হক, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়িতে আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি, কেক  কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩জুন) সকালে ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
উদাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অশ্বিনী কুমার বর্মণ, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মওলা মন্ডল, কার্যকারী সদস্য আশরাফুল ইসলাম আবু, উদাখালী ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উদাখালী ইউনিয়ন যুবলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক রাজা মিয়া, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি মাসুদুর রহমান মাসুম, প্রজন্মলীগ নেতা ফরহাদ রাব্বি সহ নেতৃবৃন্দ। পরে দলীয় নেতাকর্মীদের নিয়ে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

The post ফুলছড়িতে আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত appeared first on গোবি খবর.



Advertiser