শনিবার, ১৯ জুন, ২০২১

গাইবান্ধায় পারস্পারিক শিখন কর্মসূচি (এইচএলপি) প্রাতিষ্ঠানীকি করণ প্রকল্প বিষয়ক

আরিফ উদ্দিন, স্টাফ রিপোর্টার, গাইবান্ধা থেকে : জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউট (এনআইএলজি)’র উদ্যোগে বাংলাদেশে পারস্পারিক শিখন কর্মসূচি (এইচএলপি) প্রাতিষ্ঠানীকিকরণ প্রকল্প বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৯ জুন) জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউট (এনআইএলজি)’র উদ্যোগে বাংলাদেশে পারস্পারিক শিখন কর্মসূচি (এইচএলপি) প্রাতিষ্ঠানীকি করণ প্রকল্প বিষয়ক উপজেলা পর্যায়ের এক কর্মশালা দিনব্যাপী গাইবান্ধা সদর উপজেলার গণউন্নয়ন হলরুমে অনুষ্ঠিত হয়।কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলার বিআরডিবির কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, হেলভেটাস ইন্টারন্যাশনাল কো-অপারেশন প্রতিনিধি মিলন চৌধুরী, চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আকন্দেরসহ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ।

জেলা প্রশাসক বলেন, স্থানীয় সরকারে উত্তম চর্চা বাছাই ও চিহ্নিত করে মাঠ পর্যায়ে সুশাসন, সংবিধান ও জাতি গঠনে একটি বলিষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে কাজ করে। স্থানীয় সরকারে সববিষয়ে ভালো চর্চার সুযোগ রয়েছে। সেই ভালো চর্চাগুলো বাস্তবায়ন করতে হবে। এই কর্মশালার উপজেলা পর্যায়ের কর্মকতা, জনপ্রতিনিধি, ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনের প্রতিনিধি ও ইউপি সচিবগণসহ ৫০ জন অংশগ্রহণ করেন। এই কর্মশালায় গাইবান্ধা সদর উপজেলার পারস্পারিক শিখন কর্মসূচির আওতায় শিখন পদ্ধতিতে ৫টি ইউনিয়ন বাছাই করা হয়।

The post গাইবান্ধায় পারস্পারিক শিখন কর্মসূচি (এইচএলপি) প্রাতিষ্ঠানীকি করণ প্রকল্প বিষয়ক appeared first on গোবি খবর.



Advertiser