আরিফ উদ্দিন, স্টাফ রিপোর্টার, গাইবান্ধা থেকে : গাইবান্ধায় বিশিষ্ট ব্যবসায়ী হাসান হত্যার বিচার দাবিতে গঠিত হাসান হত্যার প্রতিবাদ মঞ্চের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৯ জুন) সকাল ১১টায় জেলা জাসদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। হাসান হত্যার প্রতিবাদ মঞ্চের ভারপ্রাপ্ত সমন্বয়ক ও সিপিবি’র জেলা সভাপতি মিহির ঘোষের সভাপতিত্বে এবং জাসদের জেলা সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জাসদের সভাপতি গোলাম মারুফ মনা, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ওয়াজিউর রহমান রাফেল, জেলা বারের সাধারণ সম্পাদক এ্যাড. সিরাজুল ইসলাম বাবু, বাসদ সমন্বয়ক গোলাম রব্বানী, সিপিবি’র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জাসদ নেতা খাদেমুল ইসলাম খুদি, বাসদ (মার্কসবাদী)’র কাজী আবু রাহেন শফিউল্যাহ খোকন, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মিলন সরকার, কৃষক শ্রমিক জনতা লীগের জেলা সভাপতি মোস্তফা মনিরুজ্জামান, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)’র মৃণাল কান্তি বর্মণ, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের সবুজ, জাতীয় শ্রমিক জোটের নুর মোহাম্মদ বাবু, জাহাঙ্গীর কবীর তনু, জাসদ ছাত্রলীগের ফিরোজ কবীর রানা, ছাত্র ইউনিয়ের ওয়ারেছ সরকার, ছাত্রফ্রন্টের রাহেলা সিদ্দিকা, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের শামীম আরা মিনা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সদর থানার বদলীকৃত ওসিসহ ব্যবসায়ী হাসান হত্যার ঘটনায় সাথে জড়িত পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে টালবাহনা করা হচ্ছে। বদলীর আদেশ হওয়ার পরও ওসি মাহফুজারকে ছুটি দেয়ারও নিন্দা জানান তারা। সেইসাথে হাসান হত্যা মামলাকে চাঞ্চল্যকর হত্যা মামলা হিসেবে অন্তর্ভূক্তিরও দাবি জানান বক্তারা।শীঘ্রই ওসিসহ হত্যাকান্ডের সাথে চড়িত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলেও ঘোষণা করা হয় মতবিনিময় সভা থেকে।
The post গাইবান্ধায় হাসান হত্যার প্রতিবাদ মঞ্চের মতবিনিময় সভা অনুষ্ঠিত appeared first on গোবি খবর.
