আরিফ উদ্দিন, স্টাফ রিপোর্টার, গাইবান্ধা থেকে : গাইবান্ধায় গত ২৪ ঘন্টায় সোমবার করোনা ভাইরাসে নতুন করে ১২ জন শনাক্ত হয়েছে। তবে করোনা ভাইরাস সংক্রান্ত নানা উপসর্গে সন্দেহজনকভাবে ১২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। জেলায় হোম কোয়ারেন্টাইনে চিকিৎসা শেষে ছাড়পত্র নেয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৪৫৮ জন।
এদিকে জেলায় সর্বমোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৮২ জন। এরমধ্যে ২০ জন মারা গেছে। জেলায় হোম কোয়ারেন্টাইন ব্যক্তি মোট ৯ হাজার ৫৮৬ জন। এদের মধ্যে হোম কোয়ারেন্টাইন শেষে ছাড়পত্র দেয়া হয়েছে মোট ৭ হাজার ৪৫৮ জনকে।এছাড়া জেলায় করোনায় শনাক্ত ১ হাজার ৮৮২ জনের মধ্যে ১ হাজার ৭৮৪ জন রোগী সুস্থ হওয়ায় তাদেরকে ছাড়পত্র দেয়া হয়েছে। সিভিল সার্জন সুত্রে এসব তথ্য জানা গেছে।
The post গাইবান্ধায় ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে নতুন করে ১২ জন শনাক্ত appeared first on গোবি খবর.
