সোমবার, ২১ জুন, ২০২১

গোবিন্দগঞ্জের মতিঝিল ঘিরে পার্ক হচ্ছে

মোস্তফা কামাল সুমন: বহুল কাঙ্খিত পার্ক পেতে যাচ্ছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ বাসী। পৌর শহরের প্রাণকেন্দ্র মতিঝিল পুকুর ঘিরে গড়ে তোলা হবে এই পার্ক। সোমবার পৌরসভার বাজেট অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদ এই কথা জানান।

সোমবার দুপুরে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে গোবিন্দগঞ্জ পৌর মেয়র মুকিতুর রহমান রাফি তাঁর প্রথম বাজেট ঘোষণা করেন। বাজেট নিয়ে মুক্ত আলোচনায় সাংবাদিক মোস্তফা কামাল সুমন পৌর শহরের প্রধান পুকুর বা বিল মতিঝিলকে কেন্দ্র করে একটি পার্ক গড়ে তোলার প্রস্তাব তুলে ধরেন। তিনি তাঁর প্রস্তাবের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। তাঁর প্রস্তাবের আলোকে মেয়র মুকিতুর রহমান রাফি জানান, পার্ক স্থাপনের যথাযথ উদ্যোগ নেওয়া হচ্ছে। এজন্য প্রয়োজনীয় সংশ্লিষ্ট সকলের সাথে নিয়ে দ্রুত বাস্তবায়ন করা হবে।

বাজেট ঘোষণা অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদ সাংবাদিক মোস্তফা কামাল সুমনের প্রস্তাবের প্রসঙ্গ তুলে বলেন, অচিরেই মতিঝিলকে কেন্দ্র করে একটি পার্ক গড়ে তোলা হবে। প্রথম পর্যায়ে ঝিলের চার দিকে ওয়ার্কওয়ে (পায়ে হাটার রাস্তা) এবং রঙ্গিন বাতির ব্যবস্থা করা হবে। পর্যায়ক্রমে একটি আধুনিক পার্ক গড়ে তোলার নীতিগত সিন্ধান্ত হয়েছেও বলে তিনি নিশ্চিত করেন।

 

(প্রচ্ছদ ছবি ফেসবুক থেকে সংগৃহীত)

The post গোবিন্দগঞ্জের মতিঝিল ঘিরে পার্ক হচ্ছে appeared first on গোবি খবর.



Advertiser