সোমবার, ১৪ জুন, ২০২১

ফুলছড়িতে ডেপুটি স্পিকারের সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা

আমিনুল হক, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়িতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি’র শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে কেন্দ্রীয় মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়েছে।রবিবার (১৩ জুন) বিকেলে ফুলছড়ি উপজেলা কেন্দ্রীয় কালী মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। মন্দির কমিটির সভাপতি মিলন কুমার বর্মনের সভাপতিত্বে প্রার্থনা পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির ফুলছড়ি উপজেলা শাখার সভাপতি অশ্বনী কুমার বর্মন, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম, মন্দির কমিটির সাধারণ সম্পাদক বিরেন্দ্র বর্মন, সাবেক ছাত্রলীগ নেতা ডাঃ এম.এ মজিদ প্রধান, জাহাঙ্গীর আলম, রবীন্দ্র নাথ বর্মন প্রমুখ।

পরে ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়ার শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে রবীন্দ্র নাথ বর্মনের পরিচালনায় বিশেষ প্রার্থনায় হিন্দু সম্প্রদায়ের ভক্তবৃন্দ অংশগ্রহন করেন। শেষে প্রসাদ বিতরণ করা হয়।উল্লেখ্য, ১ জুন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়ার পিত্তথলীতে অপারেশন করা হয়। অপারেশন শেষে তিনি হাসপাতাল থেকে ফিরে বাসায় বিশ্রামে আছেন।

The post ফুলছড়িতে ডেপুটি স্পিকারের সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা appeared first on গোবি খবর.



Advertiser