মো.হারুন আল রশীদ, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটের ঐতিহাসিক শালবন জাতীয় উদ্যানে বিরল প্রজাতির ২২ হাজাটর ৫শত বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় শালবনের দাদনপুর মৌজার এ বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো.আজাহার আলী মন্ডল।
এব্যাপারে উপজেলা বনবিট কর্মকর্তা মো.আব্দুল মান্নান বলেন,আলতাদিঘী শালবন জাতীয় উদ্যানে ইস্টার্ণ ইমপ্রেুফমেন্ট শাল এসোসিয়েশন বাগানে আমলকি,হরিতকী,বহেরা,ডেউয়া,শাল,গর্জন,চাপালিশ,জারুল,ডাকি জাম,পলাশ,শিমুল,গামার,তেঁতুল,সোনাআলুসহ ২২ প্রজাতির বিরল বৃক্ষের চারা রোপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়,পাইকবান্দা রেঞ্জ কর্মকর্তা একেএম ফরহাদ জাহান,বনবিট কর্মকর্তা মো.আব্দুল মান্নান,ইউপি সদস্য চঞ্চল প্রমুখ।
The post ধামইরহাট শালবনে ২২ হাজার বৃক্ষরোপন শুরু appeared first on গোবি খবর.
