রাইসুল ইসলাম খোকন, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জনগণের শাসক নয়, সেবক হয়ে কাজ করতে চাই। ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও দূর্নীতি মুক্ত করতে সকলকে সাথে নিয়ে কাজ করবো কথাগুলো বলেছেন-জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ৩নং ডোয়াইল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জনপ্রিয়তার শীর্ষ অবস্থানে থাকা আব্দুর রাজ্জাক স্বপন।
আব্দুর রাজ্জাক স্বপন উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, ডিগ্রীবন্দ দারুল সুন্নাহ আলীম মাদ্রাসা গভর্নিং বডির টানা ৬ বারের সাবেক সভাপতি, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ উপজেলা শাখা, সাবেক যুগ্ম আহবায়ক বাংলাদেশ আওয়ামী যুবলীগ ডোয়াইল ইউনিয়ন শাখা, সাবেক আহবায়ক বাংলাদেশ ছাত্রলীগ ডোয়াইল ইউনিয়ন শাখা, সাবেক সভাপতি ডোয়াইল ইউনিয়ন ছাত্রলীগ ৩নং ওয়ার্ড শাখা। তিনি বলেছেন, আমি নির্বাচিত হলে শাসক নয়, জনগনের সেবক হয়ে কাজ করবো। সে উদ্দেশ্যে বঙ্গবন্ধুর একজন আদর্শ সৈনিক হিসেবে নিজেকে নিযুক্ত করে দীর্ঘদিন ধরে ডোয়াইল ইউনিয়নের বিভিন্ন সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এলাকায় সমাজসেবক হিসেবে তার ব্যাপক সুনাম রয়েছে। এছাড়া সকল সময়ে তিনি অসহায় দুস্থ্য মানুষের সুখ দুঃখে সর্বদা পাশে দাঁড়িয়েছেন এবং ভবিষ্যতেও থাকবেন। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও দলীয় কর্মকান্ডসহ একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ ডা: মুরাদ হাসানের নির্দেশে নির্বাচনী এলাকায় নিরলসভাবে অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছেন।
সম্প্রতি প্রচারণাকালে তিনি জানান, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ ডা: মুরাদ হাসান উন্নয়নের রোল মডেল। আমি নির্বাচিত হলে সুশীল সমাজকে সঙ্গে নিয়ে স্বচ্ছ ও জবাবদিহিতা মূলক গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন তথা অগ্রাধিকার ভিত্তিতে রাস্তাঘাট, কালভাট, মসজিদ-মাদ্রাসা, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান ও বেকার যুবক-যুবতীদের যথাযথ প্রশিক্ষনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে স্বাবলম্বী করে তোলার কাজ করব। নারী ও শিশু নির্যাতন, এসিড, সন্ত্রাস, বাল্যবিবাহ এবং মাদকের বিরুদ্ধে জনমত গড়ে তুলবো। দীর্ঘ দিনের জরাজীর্ণতাকে পিছনে ফেলে ৩নং ডোয়াইল ইউনিয়নবাসীর সার্বিক সহযোগীতায় স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সকল উন্নয়ন মূলক কাজ ত্বরান্বিত করবো। তিনি দৃঢ় প্রত্যয়ে আরো বলেন, সর্বপরি সকলের সহযোগিতায় ডোয়াইল ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। তাই আগামী ইউপি নির্বাচনে তিনি দলমত নির্বিশেষে সকলের কাছে দোয়া ও সহযোগীতা কামনা করেছেন।
The post জনগণের সেবার জন্যই চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান সরিয়াবাড়ীর স্বপন appeared first on গোবি খবর.
