নিজস্ব প্রতিবেদক: পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক মশিউর রহমান বিপ্লবের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর যুবলীগ সংবাদ সম্মেলন করেছে। শনিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর যুবলীগের আহবায়ক জাহাঙ্গীর আলম মিন্টু।
লিখিত বক্তব্যে মিন্টু জানান, গত ৪ জুন উদ্দেশ্য প্রণোদিত ভাবে দুটি মামলা করা হয়েছে। এই দুই মামলায় পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক মশিউর রহমান বিপ্লবকে রাজনৈতিক প্রতিহিংসায় ফাঁসানো হয়েছে। বিপ্লব কোন ভাবেই ওই ঘটনায় জড়িত ছিল না।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক পীরজাদা আব্দুল ওহাব, মেহেদি হাসান সোহেল, মনিরুজ্জামান মেবিন, মাহফুজার রহমান মাফি, মোস্তাকিম আহম্মদ মমিন, সদস্য শফিকুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, গত ৩ জুন গোবিন্দগঞ্জ শহরে উঠতি বয়সের যুবকদের আধিপত্য বিস্তার নিয়ে মারামারির ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয় এবং আটটি অটো ভাংচুর করা হয়। এঘটনায় গোবিন্দগঞ্জ থানায় পাল্টাপাল্টি চারটি মামলা দায়ের করা হয়। এর দুটি মামলায় পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক মশিউর রহমান বিপ্লবকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে আসামী করা হয়েছে।
The post যুবলীগ নেতার বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে গোবিন্দগঞ্জে সংবাদ সম্মেলন appeared first on গোবি খবর.
