আইনুল ইসলাম, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পোরশায় দুর্বৃত্তদের মারপিটে তিন ব্যক্তি আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আহতরা হলেন সোমনগর সুতলী গ্রামের আবুল হোসেনের ছেলে হাবিবুর রহমান (৩০), ইদ্রিস সরকারের ছেলে আহমাদুল (৪৫) ও পোরশা ইসলামপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে গোলাম রাব্বানী (৪৫)। জানাগেছে, বুধবার দিবাগত রাতে ওই তিনজন গ্রামের পাশে আম বাগানে আম পাহারা দিচ্ছিলেন।
মধ্যরাতে হঠাৎ দুর্বৃত্তরা তাদের মারপিট করতে শুরু করে। এসময় তাদের চিৎকার শুনে গ্রামের লোকজন এসে তাদের উদ্ধার করে। দুর্বৃত্তরা পালিয়ে যায়। থানা অফিসার ইনচার্জ শফিউল আজম খাঁন জানান, এ বিষয়ে গোলাম রাব্বানী বাদি হয়ে থানায় একটি অভিযোগ করেছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
The post নওগাঁর পোরশায় দুর্বৃত্তদের মারপিটে আহত ৩ appeared first on গোবি খবর.
