আইনুল ইসলাম, নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় মুক্তিযোদ্ধা কল্যাণ ও পূর্নবাসন সোসাইটি পেশাজিবী কমান্ড এর রাজশাহী বিভাগীয় সদস্যদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে শহরের চাউল বাজার সংলগ্ন মাদার্সা মার্কেটের দ্বিতীয় তলায় মুক্তিযোদ্ধা কল্যাণ ও পূর্নবাসন সোসাইটির কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী বিভাগীয় আহ্বায়ক এবং নওগাঁ জেলা কমিটির সভাপতি আব্দুল হামিদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বিভাগীয় এবং জেলা নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
এসময় রাজশাহী বিভাগীয় যুগ্ম- সাধারণ সম্পাদক এবং নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক এস এম তৌফিক মান্নান পলাশ, সাংগঠনিক সম্পাদক সোনিয়া আক্তার, যুগ্ম- সাধারণ সম্পাদক এনামুল হক, নওগাঁ জেলা কমিটির সদস্য আলতাফ হোসেন সহ বগুড়া, পাবনা, জয়পুরহাট, চাপাইনবাগঞ্জ সহ রাজশাহী বিভাগীয় নেতা কর্মীরা আলোচনা সভায় উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মান্দা উপজেলার মুক্তিযোদ্ধা কল্যাণ ও পূর্নবাসন সোসাইটি এর অনুমোদন পত্র হাতে তুলে দেন উপস্থিত নেতৃবৃন্দরা।
The post নওগাঁয় মুক্তিযোদ্ধা কল্যাণ ও পূর্নবাসন সোসাইটির আলোচনা সভা অনুষ্ঠিত appeared first on গোবি খবর.
