রবিবার, ১৩ জুন, ২০২১

ঘাড়াঘাটে আদিবাসী নারীরা চাষ করছেন বিষমুক্ত নিরাপদ ফসল ও বারোমাসি তরমুজ

মোঃ মনজুরুল ইসলাম, ঘোড়াঘাট প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে বিষমুক্ত ও নিরাপদ খাদ্য উৎপাদন করছেন আদিবাসী নারীরা। পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে বছরব্যাপী উচ্চ মূল্যের সবজি ও বারোমাসি তরমুজ করছেন তারা। তাদের উৎপাদিত ফসল দিনদিন জনপ্রিয় হচ্ছে স্থানীয়দের মাঝে।চলতি বছরে উপজেলার একটি পৌরসভা ও ৪টি ইউনিয়নে একশ জন আদিবাসী নারী কৃষক ১ হেক্টর জমিতে তৃপ্তি ও মধুমালা জাতের বারোমাসি তরমুজ ও ৩ হেক্টর জমিতে বিষমুক্ত সবজি চাষ করেছেন।ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঘোড়াঘাট এপির বাস্তবায়নে ইনোভেশন প্রকল্পের আওয়তায় উপজেলা কৃষি অফিসের প্রযুক্তিগত কারিগরি সহযোগিতায় আদিবাসী নারীরা এসব ফসল ও তরমুজ চাষ করেছেন।

প্রদশনী গুলোতে মাটিতে মালচিং পেপারের নিচে রোপন করা বীজ থেকে চারা উঠে দু’পাশে দেওয়া বাঁশের তৈরি মাচার উপরে বড় হয়েছে গাছ। গাছে ঝুলছে তৃপ্তি ও মধুমালা জাতের তরমুজ। তরমুজগুলো যাতে ছিড়ে না পড়ে এজন্য ব্যবহার করা হয়েছে এক প্রকার নেটের ব্যাগ। মধুমালা জাতের তরমুজ ওজনে হয় এক থেকে দেড় কেজি আর তৃপ্তি জাতের তরমুজের ওজন দুই থেকে তিন কেজি। প্রতি কেজি তরমুজ ৬০ টাকা দরে বর্তমানে বিক্রি হচ্ছে।পরিবেশ বান্ধব বিভিন্ন কৌশল যেমন- ফাঁদ পদ্ধতি ও জৈব বালাই নাশক ব্যবহার করে রাসায়নিক কীটনাশকের ব্যবহার ছাড়াই প্রদর্শনী গুলোতে উৎপাদন করছে বারোমাসি তরমুজ ও বিভিন্ন জাতের বেগুন, পটল, লাউ, ঝিঙা, শসা সহ নানা রকমের সবজি। কৃষকরা নিরাপদ সবজি উৎপাদনে ব্যবহার করছেন ফেরোমন ফাঁদ, নিম পাতা ও বিষ কাটালের রস।

উপজেলার সিংড়া ইউনিয়নের শীধলগ্রামের কৃষাণী সুচিত্রা মাহাতো বলেন, ওয়ার্ল্ড ভিশন এবং কৃষি অফিসের সহযোগিতায় আমরা সবজি ও তরমুজের চাষ করছি। বিষমুক্ত হওয়ায় স্থানীয় ভাবে চাহিদা থাকায় এই তরমুজ চাষ করে আমরা খুবই লাভবান হচ্ছি। ওয়াল্ড ভিশন আমাদের বীজ, কাগজ ও সার দিয়ে সহযোগিতা করেছেন।ঘোড়াঘাট ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার, ইনোভেশন টেকনিক্যাল লিড, পরিমল সরকার বলেন, আদিবাসী মহিলাদের নেতৃত্বে নিরাপদ খাদ্য কর্মসূচী বিস্তারের জন্য আমরা এই এলাকায় ইনোভেশন প্রকল্পের আওতায় তাদের নিয়ে কাজ করে যাচ্ছি।

ঘোড়াঘাট ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার রোলেন্ড গোমেজ বলেন, এই এলাকায় শিশুরা যাতে ভবিষ্যতে নিরাপদ খাদ্য পায় এবং কৃষকেরা যাতে আর্থিক ভাবে সাবলম্বী হতে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।উপজেলা কৃষি অফিসার মোঃ এখলাছ হোসেন সরকার বলেন, প্রান্তিক আদিবাসী মহিলা কৃষকরা তাদের বসত ভিটার ছোট জায়গায় বিষমুক্ত নিরাপদ ফসল ও বারোমাসি তরমুজ চাষ করে আর্থিক ভাবে বাড়তি আয় করতে পারে সেজন্য তাদের প্রশিক্ষণ দিয়েছি ও তাদেরকে সকল ধরনের কারিগরি সহযোগিতা দিয়েছি।

The post ঘাড়াঘাটে আদিবাসী নারীরা চাষ করছেন বিষমুক্ত নিরাপদ ফসল ও বারোমাসি তরমুজ appeared first on গোবি খবর.



Advertiser