রবিবার, ১৩ জুন, ২০২১

আইভরিকোস্টে বিস্ফোরণে ২ সৈন্য ও ১ পুলিশ কর্মকর্তা নিহত

গোবিখবর ডেস্ক : আইভরিকোস্টের উত্তর পূর্বাঞ্চলে বুরকিনা ফাসোর সীমান্তবর্তী এলাকায় বিস্ফোরণে অন্তত দুই সেনা সদস্য ও এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে।নিরাপত্তা সূত্র থেকে বলা হয়েছে, তাদের বহনকারী গাড়িটি একটি বিস্ফোরক ডিভাইসের সংস্পর্শে এলে এটি বিস্ফোরিত হয়। এতে আরো তিনজন আহত হয়।

জিহাদী হুমকি মোকাবেলায় আবিদজানের কাছে আইভরিকোস্ট ও ফ্রান্স একটি সন্ত্রাসবিরোধী একাডেমি চালু করে। এর দুদিনের মধ্যেই হামলার ঘটনাটি ঘটল।নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, এ অঞ্চলে জিহাদীদের রক্তক্ষয়ী তৎপরতা দক্ষিণের দেশগুলোতেও ছড়িয়ে পড়তে পারে।পশ্চিম আফ্রিকান এ অঞ্চলে গত দুমাসে এটি চতুর্থ সন্ত্রাসী হামলা।

খবর বাসস

The post আইভরিকোস্টে বিস্ফোরণে ২ সৈন্য ও ১ পুলিশ কর্মকর্তা নিহত appeared first on গোবি খবর.



Advertiser