বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

গোবিন্দগঞ্জে নয় জুয়ারি আটক

নিজস্ব প্রতিবেদক:  গাইবান্ধার গোবিন্দগঞ্জে নয় জুয়ারিকে আট করছে পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার রাজাহার ইউনিয়নের ধনিয়াল গ্রামে অভিযান চালিয়ে নয় জুয়ারিকে আটক করে বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।

পুলিশ জানায়, ধনিয়াল গ্রামে দীর্ঘদিন ধরে অর্থের বিনিময়ে জুয়া খেলা হচ্ছিল। পুলিশ এই তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে তিনটার দিকে অভিযান চালায়। এসময় জুয়া খেলা অবস্থায় উপজেলার বরট্র গ্রামের শাহজাহান, গোমরাদিঘী গ্রামের রহেদুল, শহিদুল, বড় ধনিয়াল গ্রামের রানী প্রামানিক, সাইদুল, রাজস গ্রামের বাবলু চন্দ্র, রাজাবিরাটের আনারুল, চাপড়া পাড়ার গোলাপ ও পাশ্ববর্তী জয়পুরহাট জেলার ভাটাহার গ্রামের রবিউলকে আটক করে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মেহেদী হাসান এত তথ্য নিশ্চিত করেন।

The post গোবিন্দগঞ্জে নয় জুয়ারি আটক appeared first on গোবি খবর.



Advertiser