হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলাসহ সদর, ফুলছড়ি ও সুন্দরগঞ্জ উপজেলার পুষ্টি সমন্বয় কমিটির বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা কর্মশালা সম্পন্ন হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ ও ইকো কো-অপারেশনের বাস্তবায়নে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে এবং সঙ্গ প্রকল্পের আয়োজনে গত মঙ্গলবার সন্ধ্যায় বগুড়ার মম ইন কন্ফারেন্স হল রুমে দু’দিন ব্যাপী কর্মশালার সমাপনি অনুষ্ঠিত হয়। স
মাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক ডাক্তার মো. খলিলুর রহমান। বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, সিভিল সার্জন ডাক্তার এ এম আখতারুজ্জামান, জাতীয় পুষ্টি পরিষদের উপ-সহকারি পরিচালক ডাক্তার আকতার ইমাম, ডাক্তার ফারজানা বেগম, হেড অব প্রোগ্রাম ইকো কো-অপারেশনের সঙ্গ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার আবুল কালাম আজাদ প্রমূখ। এর আগে গত সোমবার কর্মশালার উদ্বোধন করেন গাইবান্ধা জেলা প্রশাসক মো. আব্দুল মতিন। বক্তব্য রাখেন গাইবান্ধার ডিডিএলজি মোছা. রোকসানা বেগম, সিভিল সার্জন ডাক্তার এ এম আখতারুজ্জামান, জেলা ত্রাণ ও পুণবাসন কর্মকর্তা এ.কে.এম ইদ্রিস আলী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.হোসেন আলী, গণমাধ্যম কর্মী আদেুর রহমান স্বপন, এ মান্নান আকন্দ, ইকো কো-অপারেশনের সঙ্গ প্রকল্পের অপারেশন লিড মোস্তফা নুরুল ইসলাম, পুষ্টি প্রশাসনের পরামর্শদাতা তাওফীকুল ইসলাম প্রমুখ। সভায় পুষ্টি বিষয়ক বিভিন্ন কর্মপরিল্পনা নিয়ে আলোচনা করা হয়। কর্মশালায় ডিএনসিসি ও ইউএনসিসির ২০ জন সদস্য উপস্থিত ছিলেন।
The post সুন্দরগঞ্জে সহ জেলার বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা কর্মশালা appeared first on গোবি খবর.
