হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের বামনজল তেলিপাড়া মহল্লার সাত বছরের শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে প্রতিবেশি সাইদুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলার সুষ্ঠু তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন করেছে পরিবারের সদস্যরা। আজ বৃহস্পতিবার প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাইদুলের মা ধলি বেগম। তিনি বলেন, মামলাটি মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যে প্রণোদিত ও বানোয়াট। ওই শিশুর পিতার মুদি দোকানে তার ছেলে প্রতিনিয়ত উঠাবস করত। সেই সুবাদে কিছু টাকা পয়সা ধার নেয়। টাকা চাইতে গেলে উভয়ের মধ্যে মতবিরোধ দেখা দেয়। এরই জেরধরে তার শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় মামলা করে ওই শিশুর পিতা।
সংবাদ সম্মেলনের মাধ্যেমে পুলিশ প্রশাসনকে মামলাটির সঠিক তথ্য উৎঘাটন করে সুষ্ঠু তদন্তের দাবি জানান পরিবারটি ও এলাকাবাসি। এ সময় উপস্থিত ছিলেন অভিযুক্তের বড় ভাই দুলা মিয়া, রফিকুল ইসলাম, স্ত্রী ফিরোজা বেগম, রহিমা বেগমসহ এলাকাবাসি। গত ১৪ জুন থানায় নারী ও মিশু নির্যাতন আইনে থানায় মামলা করে। মামলায় শিশুটিকে গুরুতর অসুস্থ দেখা হয়েছে। অথচ শিশুটি বর্তমানে বাড়িতে খেলাধুলা করছে। ওসি তদন্ত বুলবুল ইসলাম জানান, সুষ্ঠু তদন্তের স্বার্থে শিশুকে মেডিকেল পরীক্ষা করা হয়েছে। অধিক গুরুত্ব দিয়ে মামলাটি তদন্ত করছে এসআই সেলিম রেজা। আশা করা যাচ্ছে সঠিক তথ্য বেড়িয়ে আসবে।
The post সুন্দরগঞ্জে ধর্ষণ মামলার সুষ্ঠু তদন্তের দাবি appeared first on গোবি খবর.
