সোমবার, ১৪ জুন, ২০২১

রাণীশংকৈলে গাছসহ গাঁজা উদ্ধার, আটক ১

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গাঁজার গাছসহ আবুল আসাদ নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে রাণীশংকৈল থানা পুলিশ।১৪ জুন সোমবার সকাল সাড়ে ১১ টায় তার নিজ বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আটক করে পুলিশ ।পুলিশ সুত্রে জানা যায় , আটককৃত ব্যাক্তি পৌর শহরের ভান্ডারা কুলিক পাড়া গ্রামের মৃত কাজিম উদ্দিনের ছেলে আবুল আসাদ (৫৫)।

পুলিশ জানায় গাঁজার গাছগুলো আবুলের বাড়িতে আবাদ করছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে আবুল এলোপাতাড়ি ভাবে না চেনার ভান করে গাঁজা গাছ গুলো দ্রুত কেটে ফেলে। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে গাঁজার গাছ গুলো উদ্ধার করে। উল্লেখ্য, আসামি আবুল থানা পুলিশের কাছে  গাঁজা গাছ গুলো নিজে চাষ করেছে বলে স্বীকার করে।রানীশংকৈল থানার ওসি এস এম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

The post রাণীশংকৈলে গাছসহ গাঁজা উদ্ধার, আটক ১ appeared first on গোবি খবর.



Advertiser