রাইসুল ইসলাম খোকন, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে করোনাকালে সরকারি নিষেধাজ্ঞা অমান্য ও স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে উপজেলার বিভিন্ন স্থানে প্রকাশ্যে পাঠদান চালিয়ে আসছে কতিপয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে শাহীন স্কুল সরিষাবাড়ী শাখাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহষ্পতিবার দুপুরে উপজেলা পোস্ট অফিস মোড় (রেলক্রসিং) এলাকায় শাহীন স্কুল ও ইউরিকা কিন্ডারগার্টেন এন্ড ক্যাডেট কোচিংয়ে অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাব উদ্দিন আহমদ।
এ সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য ও স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে প্রকাশ্যে শাহীন স্কুলে পাঠদান চলায় ভ্রাম্যমান আদালত ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের কারাদÐের আদেশ দেন। তারা নগদ ৫০ হাজার টাকা পরিশোধ করেন। একইসময় পার্শ^বর্তী ইউরিকা কিন্ডারগার্টেন এন্ড ক্যাডেট কোচিংয়ে পাঠদান চললেও প্রশাসনের উপস্থিতি টের পেয়ে তারা শিক্ষার্থীদের ছুটি দেয়। নির্বাহী ম্যাজিস্টেট শিহাব উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, সংক্রামক রোগ (প্রতিরোধ ও নির্মূল আইন, ২০১৮ এর আইনে শাহীন স্কুল সরিষাবাড়ী শাখাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে কোনো শিক্ষা প্রতিষ্ঠান পাঠদান করালে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
The post সরিষাবাড়ীতে করোনাকালে পাঠদান: ৫০ হাজার টাকা জরিমানা appeared first on গোবি খবর.
