মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১

ময়মনসিংহে ‘ইউরোপিয়ান পার্ক’ করলেন কণ্ঠশিল্পী সালমা

ময়মনসিংহের হালুয়াঘাটের জুগলী ইউনিয়নের জাদুকুড়া গ্রামে প্রায় ছয় একর জমিতে পার্ক গড়ে তুলেছেন কণ্ঠশিল্পী সালমা। এটির নাম দেওয়া হয়েছে ‘ইউরোপিয়ান পার্ক’।

সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে এ পার্কের উদ্বোধন করেন হালুয়াঘাট-ধোবাউড়া আসনের সংসদ সদস্য জুয়েল আরেং। এর মধ্য দিয়ে পার্কটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়।

jagonews24

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান কণ্ঠশিল্পী সালমা ও তার স্বামী অ্যাডভোকেট সানাউল্লাহ নূরে সাগর।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম, হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, পৌর মেয়র খাইরুল আলম ভূঁইয়া প্রমুখ।

মঞ্জুরুল ইসলাম/এএএইচ/জিকেএস



Advertiser