শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৩, মামলা ৪৩

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) সকাল ছয়টা থেকে শুক্রবার (০৩ সেপ্টেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম জাগো নিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘গ্রেফতার ৫৩ জনের কাছ থেকে ১৫ হাজার ৭৪৪ পিস ইয়াবা, ৬১ গ্রাম ৯২ পুরিয়া হেরোইন, ৯৩০ গ্রাম গাঁজা, ২৮টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।’

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

টিটি/এমকেআর/জেআইএম



Advertiser