মান সনদ না নিয়ে নিম্নমানের লাইট (ফিলামেন্ট ল্যাম্প) তৈরির অপরাধে রাজধানীর লালবাগে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক লাখ টাকা জরিমানা করা হয়।
প্রতিষ্ঠান দুটি হলো ইসলামবাগের এইচ. কে ইলেকট্রিক ল্যাম্প কোম্পানি ও এ আর ল্যাম্প ক্যাপ। তাদের ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (২৭ অক্টোবর) নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরার নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়।
অভিযানকালে বিএসটিআই আইন-২০১৮ অনুসারে বাধ্যতামূলক ল্যাম্প পণ্যের অনুকূলে গুণগত মান সনদ (সিএম লাইসেন্স) ছাড়া তৈরি, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধ প্রমাণিত হওয়ায় এই জরিমানা করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে ফিল্ড অফিসার (সিএম) জেব-উন নেছা দায়িত্ব পালন করেন।
এনএইচ/জেডএইচ/জিকেএস
