মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

ডেপুটি স্পিকারের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

নূর হোসেন রেইন, সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ  জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার সুস্থতা কামনা করে গত সোমবার বিকালে গাইবান্ধার সাঘাটা উপজেলার ৫নং কচুয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে দোয়া মাহফিল হয়েছে। ভার্চুয়ালি বক্তব্য রাখেন , ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী।

আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, পদুম শহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা যুবলীগ সভাপতি হারুনুর রশিদ হিরু, যুবলীগ সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপন, কচুয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আলী সহ আরো অনেকে।

The post ডেপুটি স্পিকারের সুস্থতা কামনায় দোয়া মাহফিল appeared first on গোবি খবর.



Advertiser