বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১

জাবিতে তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসব শুরু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৪২তম ব্যাচের শিক্ষা সমাপনী উৎসব উপলক্ষে তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে র‌্যাগ-৪২ উৎযাপন কমিটি।

বৃহস্পতি (৯ ডিসেম্বর) চলচ্চিত্র প্রদর্শন শুরু হয়।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এ উৎসব শুরু হয়েছে। শুক্র ও শনিবার একই ভেন্যুতে দুপুর ৩টায় চলচ্চিত্র প্রদর্শন করা হবে।

র‌্যাগ-৪২ এর আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৪২তম ব্যাচের শিক্ষার্থী ইসমাইল হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ১০ ডিসেম্বর প্রজাপতি মেলা থাকলেও মেলা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে চলচ্চিত্র উৎসবের সমন্বয় করা হয়েছে। বৃহস্পতি ও শুক্রবার দুইটি করে এবং শনিবার চারটি মুভি দেখানো হবে। এবারের নির্বাচিত মুভিগুলো মধ্যে বৃহস্পতিবার দুপুর আড়াইটায় ‘কাঠবিড়ালী’, পাচঁটায় ‘No Time To Die’, শুক্রবার বিকেল সাড়ে ৩টায় ‘মিশন এক্সট্রিম’, সাড়ে ৫টায় ‘Gangs of Wasseypur’ এবং রাত ৮টায় ‘ব্যাচেলর’ এবং পরদিন শনিবার বিকেল ৩টায় ‘মাটির প্রজার দেশে’, বিকেল সাড়ে পাচঁটায় ‘Zindegi Na Milegi Dobara’ ও রাত সাড়ে ৮টায় ‘Hangover (part 1) দেখানো হবে।

এএইচ/এএসএম



Advertiser