রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১

আলো-স্বল্পতা ও বৃষ্টিতে ভেসে গেল দ্বিতীয় দিনের প্রথম সেশন

গোবিখবর ডেস্ক : আলো স্বল্পতা ও বৃষ্টির কারণে ভেসে গেল বাংলাদেশ-পাকিস্তানের ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশন। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথম দিন টস জিতে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান।৫৭ ওভার ব্যাট করে ২ উইকেটে ১৬১ রান তুলে প্রথম দিন শেষ করেছিলো পাকিস্তান।

দুই ওপেনার আবিদ আলি ৩৯ ও আব্দুল্লাহ শফিক ২৫ রান করে আউট হয়। তবে আজহার আলি ৩৬ ও অধিনায়ক বাবর আজম ৬৪ রানে অপরাজিত ছিলেন। আলো স্বল্পতার কারণে টেস্টের প্রথম দিন ৩৩ ওভার খেলা হয়নি।

খবর বাসস

The post আলো-স্বল্পতা ও বৃষ্টিতে ভেসে গেল দ্বিতীয় দিনের প্রথম সেশন appeared first on গোবি খবর.



Advertiser