হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের ফয়েজ উদ্দিনের ক্রয়কৃত জমি জোর করে দখল নেয়ার অভিযোগ উঠেছে, শহিদুল ইসলামের বিরুদ্ধে। বাছহাটী গ্রামের মোস্তাফিজার রহমান ও তার স্ত্রী হাসিনা বেগমের নিকট হইতে ২০০২ সালে ১০৬৬৭ নং দলিল মূলে ৩৩ শতাংশ , ২০০৩ সালে ৭৩৯৮ নং দলিল মূলে ১৭ শতাংশ ও ২০০৭ সালে ১৩৫৫ নং দলিল মূলে ১৬ শতাংশ জমি দিক উল্লেখ করে। মোট ৬৬ শতাংশ জমি ক্রয় করেন, একেই গ্রামে মৃত কছিম উদ্দিনের পুত্র ফয়েজ উদ্দিন ও তার স্ত্রী কোহিনুর বেগম। জমি ক্রয় করিয়ে সেই র্দীঘদিন ১৮/২০ বছর থেকে ভোগ দখল করে আসছে ফয়েজ উদ্দিন। বিক্রেতা মোস্তাফিজার রহমানের মৃত্যুর পর থেকে তার সন্তান শহিদুল ইসলাম, তার ভাই সজিব, মিয়া ও লোকমান মিয়া সেই জমির দিক উল্লেখ নিয়ে বিরোধ সৃষ্টি করে।
বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা জন্য ইউপি চেয়ারম্যান, মেম্বারসহ এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানান, কিন্তু শহিদুল ইসলাম সকলের কথা অমান্য করে ১২ জুন সকাল ১০ টায় ভাড়াটিয়া লোকজন দিয়ে জোরপূর্বক দখল করে। জমির আইল তুলিয়ে ফেলে বড় করে বারজা বাঁধে। সেখানে ফয়েজ উদ্দিনের ভগ্নিপতি আবুল হোসেন বাঁধা দিতে গেলে, শহিদুল ইসলাম ও তার লোকজন তাকে মারপিট শুরু করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এনিয়ে ফয়েজ উদ্দিন বাদী হয়ে ১৮ জুন সুন্দরগঞ্জ থানায় শহিদুল ইসলাম, সজিব মিয়া, লোকমান, শাওনের নামে অভিযোগ করেন। থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান জানান, অভিযোগের ভিত্তিত্বে তদন্ত করতে গেলে আইন ভঙ্গ করার কারণে দু’জনকে গ্রেফতার করা হয়েছে।
The post সুন্দরগঞ্জে ক্রয়কৃত জমি নিয়ে সংঘর্ষে আহত-১ appeared first on গোবি খবর.
