শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জবিসাসের নতুন কমিটির শ্রদ্ধা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত সদস্যরা। শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় ধানমন্ডি-৩২ নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তারা।

জবিসাসের নবনির্বাচিত সভাপতি রবিউল আলম ও সাধারণ সম্পাদক আহসান জোবায়েরের নেতৃত্বে সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন জবিসাসের নবনির্বাচিত সহ-সভাপতি মাহিউদ্দিন রিফাত যুগ্ম-সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, অর্থ সম্পাদক মাসুদ রানা, দপ্তর সম্পাদক নাকিবুল আহসান নিশাদ, কার্যনির্বাহী সদস্য রায়হান আহমেদ ও ইমরান হুসাইন।

উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর সকাল ১০টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়। এর আগে গত ২৮ আগস্ট অনলাইনে ভোটগ্রহণ করা হয়। নির্বাচনে ৩৭ ভোটারের মধ্যে ৩৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

রায়হান আহমেদ/ইএ/জেআইএম



Advertiser